মালদ্বীপে 'হট' অবতারে 'ফাগুন বউ' ঐন্দ্রিলা, ঝড়ের বেগে ভাইরাল ছবি

 


বহুদিন পর হাওয়া বদল করতে স্বপ্নের দেশে পাড়ি দিয়েছেন ঐন্দ্রিলা সেন। সঙ্গে যদিও অঙ্কুশ রয়েছেন। মঙ্গলবার থেকেই অঙ্কুশের রসিকতায় মজেছিলেন নেটিজেনরা। পাশাপাশি ঐন্দ্রিলা-অঙ্কুশের আরও ছবি দেখার অপেক্ষাতেও ছিলেন সকলে। এবার সেই আশা যেন পূরণ করছেন যুগল। আজ মালদ্বীপে দ্বিতীয় দিন। তুঁতে নীল সমুদ্রের সঙ্গে রঙ এবং গভীরতা মিলিয়ে ঐন্দ্রিলার পরনে ডিপ নেকলাইন ক্রপ-টপ। সাদা রঙের শ্রাগ। চোখে সানগ্লাস। খোশ মেজাজে রয়েছেন তিনি বোঝাই যাচ্ছে। ছবির ক্যাপশনে যদিও ট্রাভেল-মুড তুলে ধরেছেন তিনি। তাঁর কথায়, রোজকার জীবন থেকে পালাতে তাঁরা ঘুরতে যান না। বরং আরও বেশিদিন বাঁচতে তাঁরা হাওয়া বদল করেন। অন্যদিকে ইনস্টাগ্রাম স্টোরিতে যে ছবি আপলোড করেছেন, তাতে আবার ভিন্ন সাজে দেখা গেছে তাঁকে। কালো রঙের অফ শোল্ডার টপ, শর্টস। স্বল্প মেকআপ। যতটুকু না করলেই নয়। সকাল থেকেই যে চুটিয়ে মজা করছিলেন, তার কয়েক ঝলক দেখিয়ে দিয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। সাতসকালে উঠেই স্কুবা-ডাইভিং করেছেন। তারপর মালদ্বীপের সবুজের মাঝে একটা ছোটখাটো রিজর্টে 'স্পা টাইম' যে ভীষণ উপভোগ করেছেন সেটাও কিন্তু বুঝিয়ে দিয়েছেন 'ফাগুন বউ'। ভোট-উৎসবে তাঁরা দু'জনে মেতে নেই। কিন্তু ভোটের সরগরম পরিস্থিতিতে অঙ্কুশ-ঐন্দ্রিলা দু'জনেই অন্যভাবে জমিয়ে রাখছেন তাঁদের অনুরাগীদের। 

Post a Comment

Previous Post Next Post