আগামীকাল বিক্ষোভ ও হরতালের ডাক দিল হেফাজত

 


দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে হেফাজতে ইসলামের নেতাকর্মী নিহত হওয়ায় আগামীকাল শনিবার (২৭ মার্চ) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ও রোববার (২৮ মার্চ) হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। 


আজ শুক্রবার এক ভিডিও বার্তায় হেফজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এ ঘোষণা দেন।

এদিকে এ ঘোষণার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন হরতালে কাউকে নৈরাজ্য করতে দেয়া হবেনা।

প্রসঙ্গত, চট্টগ্রামের হাটহাজারীতে মোদিবিরোধী বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া।

Post a Comment

Previous Post Next Post