ক্যালেন্ডারের পাতায় তারিখটা ৫; ঘড়িতে তখন ভোর ৫টা ৪৪ মিনিট। ঠিক এমন সময়ে দীঘির
চোখে জল। কেন এই জল, নিজের ফেসবুকে জানিয়েছেন সদ্য নায়িকা হওয়া প্রার্থনা ফারদিন দীঘি।
রোববার দুপুর ২টা ৪৮ মিনিটে এক ফেসবুক স্ট্যাটাসে দীঘি গল্পটা শুরু করেছেন এভাবে,
‘৪ তারিখের শুটিং শেষ করতে করতে ৫ তারিখ হয়ে গেল। খুবই ক্লা’ন্ত হয়ে বাসায় ফিরছিলাম। তখন বাজে ভোর ৫:৪৪, ঘুম ঘুম
চোখে গাড়ির ভিতর থেকে হঠাৎ দেখতে পেলাম হাতিরঝিলে বিশাল একটা বিলবোর্ড। লাফ দিয়ে
গাড়ি থেকে নেমে গেলাম। কিছুক্ষণের জন্য নি’স্ত’ব্ধ হয়ে গিয়েছিলাম, চোখ দিয়ে
পানি চলে আসছিল…।’
দীঘি আরও জানিয়েছেন, ‘প্রায় ৮ বছর পর নিজের বিলবোর্ড দেখলাম। সবার সামনে রাস্তায়
দাঁড়িয়ে কাছে গিয়ে ছবি তুললাম। আসলে এইসব অনুভূতি ভাষায় প্রকাশের মতো না। ওই স্ট্যাটাসে
দীঘি দাবি করেছেন, তাঁর অ'ভিনীত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ মুক্তি পাবে ২৬ মা'র্চ স্বাধীনতা দিবসে।শামীম আহমেদ রনীর
চিত্রনাট্যে সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে সেলিমপুত্র শান্ত খান, বেগম ফজিলাতুন্নেসার
চরিত্রে অ'ভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। অ'ভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, জিয়াউল
হাসান কিসলু, শি'বা শানুসহ অনেকে।
সিনেমাতে টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া শেখ মুজিবুর রহমান কী'ভাবে বাংলাদেশের অবিসংবাদিত
নেতা হয়ে উঠলেন, সেই কাহিনিই তুলে আনা হয়েছে বলে দাবি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার।গত
১২ মা'র্চ ২৫ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নায়িকা হিসেবে দীঘির প্রথম সিনেমা ‘তুমি আছো
তুমি নেই’। সিনেমাটি পরিচালনা করেছেন
‘সাথী হারা নাগিন’খ্যাত নির্মাতা দেলোয়ার জাহান
ঝন্টু।
