কাবাডিতে যোগ দিলেন নায়িকা অপু বিশ্বাস

 


বাংলাদেশ কাবাডিতে যোগ দিয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য পদে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগবিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত ৫ কাউন্সিলরের একজন হিসেবে কাবাডি ফেডারেশনের সদস্য হয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস। নির্বাচিত ২৫ সদস্যের কমিটিতে একমাত্র অপু বিশ্বাসই নারী।

কাবাডির সঙ্গে যুক্ত না তিনি। কেমন করে তিনি কাউন্সিলর নির্বাচিত হলেন? এমন প্রশ্নের জবাবে ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘কাবাডির প্রচারণার জন্য বিভিন্ন সময়ে অনেক নায়ক-নায়িকাকে খেলা উদ্বোধন করতে এনেছি। এরমধ্যে কাবাডির প্রতি অপু বিশ্বাসের আগ্রহ, তার কথাবার্তা আমাদের ভালো লেগেছে। উনি এখন থেকে কাবাডির শুভেচ্ছাদূত হিসেবে সারা দেশে কাজ করবেন। কাবাডিকে আরও জনপ্রিয় করতে তার তারকা খ্যাতিকে আমরা কাজে লাগাতে চাই।’

Post a Comment

Previous Post Next Post