দর্শক আর সমালোচকদের হৃদয় জয় করেছে আলিয়া ভাটের ‘হাইওয়ে’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’র মতো প্রশংসিত ছবি। আলিয়া ভাটের অভিনয়ে মুগ্ধ ছিলেন সঞ্জয় লীলা বানসালিও। তাই বলে আবারো নিতে হয়েছে যৌনকর্মীর চরিত্র।
বানসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ছবির টিজার মুক্তি পেয়েছে। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আলিয়া ভাট।সেখানে কেউ কেউ সমালোচনা করলেও অনেকের ভাল লেগেছে যৌনকর্মীর ডন হিসেবে আলিয়াকে।অন্যদিকে আলিয়ার প্রতি পরিচালক বানসালি এতটাই আস্থাশীল হয়ে পড়েছেন যে, নিজের পরের কাজেও তিনি নিচ্ছেন আলিয়াকে।
‘হীরা মন্ডি’ নামে সেটি অবশ্য একটি ওয়েব সিরিজ। সবকিছু ঠিকঠাক থাকলে এই সিরিজের মাধ্যমে ওটিটিতে যাত্রা করবেন আলিয়া। জানা গেছে, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ মুক্তির আগেই আলিয়া এই সিরিজের শুটিং শুরু করবেন। জানা গেছে বানসালির প্রস্তাবে সম্মতিও জানিয়েছেন তিনি। ওয়েব সিরিজ বলে আলিয়া অভিনীত চরিত্রটি দীর্ঘ হবে। এই অভিনেত্রী ছাড়া কার্তিক আরিয়ানকেও দেখা যেতে পারে ‘হীরা মন্ডি’তে। এই ওয়েব সিরিজের কাহিনি ১২ জন নারীকে নিয়ে। তাঁদের মধ্যে একজন আলিয়া।
