অপ্রতিরোধ্য করোনা: ফের লকডাউনে যাচ্ছে দেশ!

 


করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় মানুষের চলাফেরার ওপর আবারও কড়াকড়ি আরোপ করতে চলেছে সরকার। এক্ষেত্রে সোমবারই দেশের কিছু এলাকায় লকডাউনের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।


দেশের জনপ্রিয় একটি গণমাধ্যমকে রোববার রাতে তিনি বলেন, “আগামীকাল হয়তো বিভিন্ন টাইপের লকডাউনের ঘোষণা আসবে। এর মধ্যেই চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি- এসব এলাকায় যাওয়া-আসা বন্ধ।”


“বিয়ে শাদী অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, পিকনিক এগুলোও বন্ধ করা… যেখানে জনসমাগম হয় সেসব অনুষ্ঠানে রেসট্রিকশন আসতে পারে।”


এসময় জাহিদ মালেক বলেন, “আমাদের পক্ষ থেকে যে প্রস্তাব গেছে। এতে অনেকগুলো প্রস্তাব ছিল। সেগুলো দেখে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা জারি করবেন। তার মধ্যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের লকডাউন থাকবে।”


প্রসঙ্গত, গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশে করোনাভাইরাসের সংক্রমণ হার কমে এসেছিল; কিন্তু মার্চের শুরু থেকে তা আবার দ্রুত বাড়ছে।


সূত্র: বিডিনিউজ২৪।

Post a Comment

Previous Post Next Post