
ঢাকাই সিনেমা’র কিংবদন্তি অ’ভিনেতা ছিলেন আব্দুর রাজ্জাক। অ’ভিনয়ের জন্য পেয়েছেন নায়করাজ উপাধি। শুধুই কি উপাধি, অ’ভিনয়ের জন্যই বাঙালির হৃদয়ে দাগ কে’টে রয়েছেন আজও।
তবে ছে’লেবেলায় এই অ’ভিনয়ের অনুমতির জন্য পরিবার একটি শর্ত দিয়েছিল রাজ্জাককে। শর্তটা হচ্ছে বিয়ে। আর সে জন্যই মাত্র ১৯ বছর বয়সে খায়রুন্নেছা লক্ষ্মীকে বিয়ে করেছিলেন এই অ’ভিনেতা।
২০১৫ সালের একটি সাক্ষাৎকারে এই গল্প জানিয়েছিলেন রাজ্জাক। বলেছিলেন, “বিয়ে করেছি খুব অল্প বয়সে। কারণ, আম’রা যে পাড়ায় থাকি, বান্ধবী অনেক। প্লাস নাট’কের সোর্সে আরো মে’য়েদের সঙ্গে আলাপ শুরু করাতে ফ্যামিলি ভ’য় পেয়ে গেল, কোনো অঘটন না ঘটিয়ে ফেলি!
একদিন বাড়ি ফিরে দেখি মিটিং হচ্ছে। কী' মিটিং? ‘তুমি নাট’ক করতে পারবে না।’ নাট’ক আমি ছাড়ব না। ডিসিশন নিল, ‘নাট’ক যদি করো, তাহলে তোমাকে বিয়ে করতে হবে।’ আমি এই বয়সে বিয়ে করব না। বলল, ‘কোনো প্রবলেম নেই।’ বিয়ে করলে নাট’ক করতে পারব? ‘হ্যাঁ।’ ঠিক আছে, দাও বিয়ে। তবু নাট’ক ছাড়ব না।
এক বছরের মধ্যে বিয়ে করলাম। তখন আমা’র বয়স ১৯। আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো ছিল। তাকে আমি বলেছি, সেও জানত। যেহেতু আমা’র পাড়া থেকে বেশি দূরে না, মাইল তিনেক দূরে তাদের বাড়ি। যখন বিয়ে হয়নি, সে আমা’র নাট’কও দেখেছে। তার সঙ্গে একটাই কথা ছিল—নাট’ক আমা’র প্রথম প্রে’ম। এর পরে কিন্তু তুমি। সেটা সে সারা জীবন মেইনটেইন করেছে। ফিল্মে আসার পরও করেছে।”
রাজ্জাক ১৯৪২ সালের আজকের দিনে (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তিনি বেঁচে থাকলে আজ ৭৯ বছর ছুঁতেন। জন্মস্থান কলকাতায় সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় মঞ্চ নাট’কের মাধ্যমে অ’ভিনয়জীবন শুরু করেন এবং ১৯৬৬ সালে ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অ’ভিনয়ের মধ্য দিয়ে বাংলাদেশি চলচ্চিত্রে তাঁর অ’ভিষেক ঘটে। এর পরের ইতিহাস সবার জানা।