এই সময়ে নাটকের অন্যতম সেরা জুটি মেহজাবীন চৌধুরী ও আরফান নিশো। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নামে নাটক সম্প্রচার হলেই হুমড়ি খেয়ে পড়ছে দর্শকরা।
২০১৯ সালে সম্প্রচারিত একটি জনপ্রিয় নাটক ‘আনোয়ার দ্যা প্রোডাকশন বয়’। নাটকটি এ পর্যন্ত ৩ মিলিয়নেরও বেশি দর্শক ইউটিউবে দেখেছেন।
মহিদুল মহিমের রচনা ও পরিচালনায় নাটকটিতে একজন প্রোডাকশন বয় থেকে প্রোডাকশন ম্যানেজার হওয়া আনোয়ারের গল্প চিত্রিত হয়েছে। আনোয়ার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আরফান নিশো।
নাটকে গ্রাম থেকে ঢাকায় বেড়াতে আসা এক তরুণী হঠাৎ জটলা দেখে থমকে দাঁড়ায়। দেখে শুটিং হচ্ছে। সে তার স্বপ্নের নায়কের সঙ্গে ছবি তুলতে চায়। এজন্য সে এক পর্যায়ে দেখা পায় প্রোডাকশন বয় আনোয়ারের। এভাবেই গল্প এগিয়ে যায়।
নাটকে প্রোডাকশন বয়দের ওপর প্রযোজক ও শিল্পীদের অবহেলা দারুণভাবে চিত্রিত হয়েছে।