অমর একুশে বইমেলা ২০২১ উৎসর্গিত হচ্ছে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবারের বইমেলার মূল থিম।করোনা পরিস্থিতি বিবেচনায় কর্নার সংক্রমণ রোধে বইমেলায় নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা। প্রবেশ পথে থাকবেন 'নো মাস্ক নো এন্ট্রি' সম্বলিত লোগো।
বাংলা একাডেমির সাহিত্যবিশারদ মিলনায়তনে সামনে আব্দুল করিম অমর একুশে বইমেলা ২০২১ সামনে রেখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন বৃহস্পতিবার বিকেল তিনটায় গণভবন থেকে ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আরো বিশেষ বক্তৃতা রাখবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আরেফিন। স্বাগত বক্তৃতা করেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
