ভারতের কেউ বাংলায় বহিরাগত নয়: মোদি

 


আমরা সবাই এই ভারতভূমির স’ন্তান। এই ভারতের কেউ বাংলায় বহিরাগত নয়। বহিরাবহিরাগতগত ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই নিশানা করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


গতকাল বুধবার (২৫ মার্চ) পশ্চিমবঙ্গের পূর্বমেদিনীপুরের কাঁথিতে নির্বাচনী প্রচারণায় এসে তৃণমূ’ল কংগ্রেস নেত্রী মমতাকে প্রবল নিশানা করে মোদি বলেন, এই বাংলা বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষ চন্দ্র বসুর ভূমি। এই জায়গায় কেউ বহিরাগত হতে পারে না।


বন্দে মাতরমের মধ্যে দিয়ে এই বাংলা সারাভারতের মানুষকে একত্র করেছিল। আর সেই বাংলায় মমতা দিদি বহিরাগতদের কথা বলছেন। এখানে কোনো ভারতীয় নাগরিকই বহিরাগত নয়। তারা সকলেই ভারত মাতার স’ন্তান।


পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনের আগে ভে’তরের লোক-বাইরের লোক ইস্যুতে তরজা তুঙ্গে। সম্প্রতি প্রতিটি সভা-মিছিল থেকে রাজ্যের বাইরে আসা বিজেপি নেতাদের বহিরাগত বলে আখ্যায়িত করে চলেছেন মমতাসহ তৃণমূ’লের নেতা-নেত্রীরা।


এমনকি যে নন্দীগ্রাম আসনটিতে মমতা প্রতিদ্ব’ন্দ্বিতা করছেন সেখানেও নিজেকে এই মাটির কন্যা বলে পরিচয় দিচ্ছেন। এমনকি এবারের নির্বাচনে ক্ষ’মতাসীন তৃণমূ’লের স্লোগানই হলো বাংলা নিজের মে’য়েকেই চায়।


এদিন সেই ইস্যুতেই এদিন মুখ খোলেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, আমাদের পর্যটক বলে অভিহীত করা হচ্ছে, আমাদের নিয়ে মজা করা হচ্ছে, অ’পমান করা হচ্ছে। কিন্তু দিদি, রবীন্দ্রনাথের জ’ন্মভূমি এই বাংলার মানুষ কাউকে বহিরাগত বলে বিবেচনা করে না।


এই রাজ্যে বিজেপি যখন স’রকার গড়বে তখন মুখ্যমন্ত্রী হবে এই মাটির ভূমিপুত্রই।রাজ্যের মানুষকে নির্ভ’য়ে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মোদি বলেন, মমতার দুয়ারে স’রকার প্রকল্প নির্বাচনী গিমিক ছাড়া আর কিছুই না। এই বাংলায় আজ আসল পরিবর্তন জরুরি।


বাংলায় একটাই আওয়াজ উঠছে। ২ মে দিদি যাচ্ছে, আসল পরিবর্তন আসছে। ২ মে আসতে দিন, রাজ্যের মানুষই তাকে দুয়ার (দরজা) দেখিয়ে দেবে।আগামী ২৭ মার্চ থেকে রাজ্যে প্রথম দফার নির্বাচন শুরু হচ্ছে। ২৯৪টি আসনে মোট আট দফায় ২৯ এপ্রিল শেষ হবে এই নির্বাচন। গণনা আগামী ২ মে।

Post a Comment

Previous Post Next Post