স্বাস্থ্যমন্ত্রী: দেশেই করোনার টিকা তৈরির প্রস্তুতি নিচ্ছি

 বাংলাদেশ করোনার টিকা তৈরির প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার সাভারের জিরাবোতে ইনসেপ্টার কারখানা পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

jahid malek health minister 8 ইনসেপ্টার কারখানা পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

এ ব্যাপারে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে সহযোগিতা করবেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার ভ্যাকসিন তৈরি করতে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ল্যাব বা পরীক্ষাগার দরকার। যা ইতোমধ্যে বাংলাদেশে তৈরি হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ল্যাবের একটা অংশ (কেমিক্যাল) আমাদের অনুমোদন দিয়েছে। বাকি অংশের অনুমোদন নিতে এ সংক্রান্ত চিঠি পাঠানোর প্রক্রিয়াও চলছে।

জাহিদ মালেক বলেন, এখন বিভিন্ন খাতে স্বয়ংসম্পূর্ণ আমাদের দেশ। ওষুধ খাতেও আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, বিদেশেও রপ্তানি করছি ওষুধ। ভ্যাকসিন তৈরি করছে আমাদের দেশের বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান স্বয়ংসম্পূর্ণভাবে করোনার ভ্যাকসিন তৈরি করতে পারবে, আমরা তাদের পর্যাপ্ত সহযোগিতা করব।

corona vaccineকরোনার ভ্যাকসিন, ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আমরা বাল্কে ভ্যাকসিন তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমাদের এসব বাইরে থেকে সংগ্রহ করতে হবে। আবার ভ্যাকসিন তৈরির পর সেটা কতটা কার্যকর, তাও পরীক্ষা করা হবে।

এ সময় অন্যদের মধ্যে ধামরাই আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ এমপি, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post