ছোট ছিলাম, ইমোশনালি বিয়ে করে ফেলেছি: অপু বিশ্বাস

 


গতকাল মঙ্গলবার এক এফ এম অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে বলা হয়, কোথায় সিনেমার উপর ডক্টরেট করা যায়? এই প্রশ্নের জবাবে হাসতে হাসতে অপু বিশ্বাস উত্তর দিলেন, ‘আমাদের এক পরিচিত আর্টিস্টের কাছে গেলে।’ লুকিয়ে বিয়ে করাটা কী রং ডিসিশন ছিলো? এবার অপু উত্তর দিলেন, ‘ছোট ছিলাম তো। ইমোশনালি করে ফেলেছিলাম।’ এ সময় জানতে চাওয়া হয়, বিয়ের সময় আপনি তখন কত ছিলেন? জবাবে অপু বিশ্বাস বলেন, ‘তখন আমার ১৭ বছর বয়স ছিলো। ওই ডিসিশানটাকে আর রংও বলিনা পজেটিভও বলি না’ এ সময় নিজের ফিটনেসের রহস্যও জানিয়েছেন অপু। অপু বলেন, ‘ট্রাই করছি।’ জানালেন এখন তার ওজন ৭২ কেজি। 


অপু জীবনে কখনো ঠকেছেন কী না জানতে চাওয়া হলে তিনি জানালেন, জীবনে একবারই ঠকেছেন অপু। এ সময় জানতে চাওয়া হয়, বগুড়ার দই নাকি অপু বিশ্বাস কোনটা বেশি ফেমাস? অপু বিশ্বাস বলেন, ‘আমার কাছে মনে হয় বগুড়ার দই বেশি জনপ্রিয়। কারণ এটার কোনো দুর্নাম নেই।’ আর এভাবেই একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে গেলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি টিকটক নামের অনুষ্ঠানে মজার মজার সব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। 


এছাড়াও অপু বিশ্বাস এক প্রশ্নের উত্তরে জানালেন জীবনে ভালো থাকতে তিনটি জিনিস ভীষণ প্রয়োজন। এগুলো হলো, মানসিকভাবে নিজেকে সবসময় শক্ত রাখা। পরিবার। আর নিজের কনফিডেন্স। এ সময় বাজারে পেঁয়াজের দাম কতো? অপু বললেন, ‘আমি সকালে আমার ছেলের জন্য পেঁয়াজ কিনেছি। ১০০ টাকা কেজি।’ শাকিবের সঙ্গে বিয়ে করার সময় কী ধর্ম পরিবর্তন করতে হয়েছিলো? অপু জানালেন, ‘পরিবর্তন করতে হয়নি। কিন্তু তাদের ধর্মটাকে সম্মান করতে হয়েছিলো।

Post a Comment

Previous Post Next Post