দেশের বিভিন্ন জে'লায় বিজিবি মোতায়েন; জানুন বিস্তারিত



বেসাম'রিক প্রশাসনের সহায়তায় দেশের বিভিন্ন জে'লায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পরিচালক (অ'পারেশনস) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান শনিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।দেশের বিভিন্ন স্থানে বি'ক্ষোভকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকেই দেশের বিভিন্ন জে'লায় বিজিবির সদস্যদের টহল দিতে দেখা যাচ্ছে।

কোন জে'লায় মোট কত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে সে তথ্য দেননি লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান। তিনি বলেন, এটা এখনই বলা যাচ্ছে না। কারণ কোনো কোনো জে'লায় বিজিবি মোতায়েনের পর তুলে নেওয়া হয়েছে। আবার নতুন কোনো কোনো জায়গায় মোতায়েন করা হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী' ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশের কয়েকটি স্থানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আজ বি'ক্ষোভ কর্মসূচি দিয়েছে হেফাজতে ইস'লাম বাংলাদেশ। রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতা'লের ডাক দিয়েছে তারা।

এর আগে শুক্রবার দিনভর উত্তপ্ত ছিল ঢাকার বায়তুল মোকাররম এলাকা এবং চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়াসহ কয়েকটি স্থান। বি'ক্ষোভে অংশ নেওয়া মাদ্রাসাছাত্রদের সঙ্গে পু'লিশের সং'ঘর্ষ হয়। সং'ঘর্ষে হাটহাজারীতে চারজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন নি'হত হন। আ'হত হন শতাধিক।

Post a Comment

Previous Post Next Post