দেশে ফের করো'নাভাই'রাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে সাধারণ ছুটির দেয়া নিয়ে আপাতত সরকারের কোনো চিন্তা-ভাবনা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সোমবার (২৯ মা'র্চ) সচিবালয়ে করো'না প্রতিরোধে সরকারের নতুন ১৮ দফা নির্দেশনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, এখন পর্যন্ত সাধারণ ছুটি দেয়ার ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এ পর্যন্ত আমাদের এ রকমের কোনো সিদ্ধান্ত নেই।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আম'রা কাজ করেছি, সাংবাদিকরা মাঠে ছিলেন, অনেকে আ'ক্রান্ত হয়েছেন। আবার অনেকে সতর্ক থাকার কারণে এ পর্যন্ত ভালো আছেন। সেক্ষেত্রে আমাদের কার্যক্রম চলতে থাকবে। এখন পর্যন্ত সাধারণ ছুটি বা ওই ধরনের চিন্তা-ভাবনা নেই। তবে আম'রা সতর্ক হলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো।
উল্লেখ্য, গত বছরের ৮ মা'র্চ দেশে প্রথম করো'নায় আ'ক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ১৭ মা'র্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৩০ মে টানা ৬৬ দিনের ছুটি শেষ হবে।
