আবারো বিস্ফোরক মন্তব্য মিজানুর রহমান আজহারী

 


মিজানুর রহমান আজহারী একজন বাংলাদেশি ইসলামি বক্তা। ইসলামি আলোচক হিসেবে তিনি জনপ্রিয়।


আজ রবিবার (২৮ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে মিজানুর রহমান আজহারী যা বললেন তা হুবুহু তুলে ধরা হলোঃ-


আলহামদুলিল্লাহ.. দেশব্যাপী শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। রাজপথ আর মহাসড়কগুলো দাড়িটুপি ওয়ালাদের নিয়ন্ত্রনে।


সারাদিন পুলিশ ভাইয়েরাও আপনাদের পাশেই রাস্তায় দাড়িয়ে থাকবে। ওনারা জাস্ট হুকুম বাস্তবায়নকারী। ওনারাও আমাদের ভাই। চাকরির জন্য অনিচ্ছা সত্ত্বেও অনেক কাজ ওনাদের করতে হয়।


সারাদিন রাস্তায় যেহেতু একসাথেই কাটাবেন। এই সুযোগে ওনাদের কিছু দা’ওয়াহ দিন। ওনাদের সাথে কথা বলুন।

ওনাদেরকে জানান— ইমান কি এবং কুফর কি? কি করলে কোনটা অর্জিত হয়? আর, কোনটা বিসর্জন হয়।

Post a Comment

Previous Post Next Post