মোদির আত্মসম্মানবোধ থেকে থাকলে বাংলাদেশে আসবে না: মামুনুল হক

 


সারা বিশ্বের মুসলিম বিদ্বেষী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , এমন দাবি করেন হেফাজত ইসলাম। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ইসলামের ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, আমাদের দেশের অধিকাংশ মানুষের সেন্টিমেন্ট এর প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই নরেন্দ্র মোদির আমন্ত্রণ বাতিল এর জন্য।


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন এবং সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ ও হেফাজতে ইসলামের ওপর মিথ্যাচারের বিরুদ্ধে শীর্ষক সংবাদ সম্মলনের আয়োজন করে সংগঠনটি।

লিখিত বক্তব্যে জুনায়েদ আল হাবীব বলেন, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, মুসলমান হিসেবে ঈমানী দায়িত্ব ও দেশপ্রেমের দায়বোধ থেকেই নরেন্দ্র মোদির আগমণের বিরুদ্ধে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে।

হেফাজতের কি ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করবে জানতে চাইলে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, আমরা এখন কোনও কর্মসূচি ঘোষণা করছি না। আপতত এ বিষয়ে সংবাদ মাধ্যমে আমাদের বক্তব্য দেয়া অব্যাহত থাকবে।


আমন্ত্রণ বাতিলের জন প্রধানমন্ত্রীকে সরাসরি অনুরোধ জানানো হবে কিনা এমন প্রশ্নে মামুনুল হক বলেন, আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছি এর বাইরে কিছু করবো না। মামুনুল হক আরও বলেন, ‘আমাদের সাংবাদিক সম্মেলন দেশে রাষ্ট্রীয় একজন আমন্ত্রিত অতিথিকে নিন্দা জানানোর জন্য। হেফাজতে ইসলাম কোনও উগ্রবাদী সংগঠন নয়, শান্তিপূর্ণ সংগঠন।


নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানোই আমাদের কাজ। এখানে রাজপথে মিছিল অথবা সংঘাতমূলক কোনও কর্মসূচি ঘোষণা করা হচ্ছে না।

মোদির আগমণে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মহিমান্বিত হবে না বরং কলঙ্কিত হবে বলে দাবি করে মামুনুল হক বলেন, যে কোন উপায়ে নরেন্দ্র মোদির কাছে সংবাদ পৌঁছাবে যে মানুষ তাকে চাচ্ছে না। কাজেই তারও যদি আত্মসম্মানবোধ থেকে থাকে তাহলে তিনিও বাংলাদেশে আসবে না।’

Post a Comment

Previous Post Next Post