আইডিএলসির পর্ষদ সভার তারিখ ঘোষণা

 


শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১৪ ফেব্রুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।


গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

Post a Comment

Previous Post Next Post